• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ।

অনলাইন ডেস্ক / ১১ জন দেখেছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার বংশালে নেওয়া হলো ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। ৩৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুঃস্থদের মাঝে খাদ্য, বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতা আর সেবার ব্রত নিয়ে আয়োজিত এই কার্যক্রমের পুরোভাগে ছিলেন ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুর রহমান। তার সরাসরি তত্ত্বাবধানে এবং উদ্যোগে বংশাল থানার ৩৩নং ওয়ার্ডে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। ঢাকা-৭ আসনের মাননীয় সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ তাজু এবং সদস্য সচিব মামুন আহমেদ মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: সিরাজ উদ্দিন সিরাজ।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। তৃণমূলের রাজনীতিতে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার ধারাবাহিকতায়, এবারের এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ