• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান ইরানে হামলার ভিডিওতে নিজের গানে ক্ষুব্ধ কেটি পেরি, বললেন—‘আমি এর অনুমতি দিইনি’ সূর্যবংশীর আরও একটি ফিফটি, এগোচ্ছে ভারত আজকের মুদ্রার রেট: ২৬ জুলাই ২০২৬ বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা আ.লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু

সূর্যবংশীর আরও একটি ফিফটি, এগোচ্ছে ভারত

স্পোর্টস ডেক্স / ১২ ভিজিটর
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সূর্যবংশীর আরও একটি ফিফটি, এগোচ্ছে ভারত

বৈভব সূর্যবংশীর আরও একটি ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ফিফটি হাঁকালেন ভারতীয় তরুণ ওপেনার সূর্যবংশী।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব শুরু করেছে ভারত।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।

আজকের ম্যাচটি জিম্বাবুয়ের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি গড়ে তোলেন ইশান কিশান। এই জুটিতে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন তারা। দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান।

৩১ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৩ রান। ৬৪ ও ৩ রানে ব্যাট করছেন বৈভব সূর্যবংশী ও অধিনায়ক স্রেয়াশ আইয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ