• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
‘স্বল্প পুঁজিতে ব্যবসা’র নামে প্রতারণার ফাঁদ: জান্নাত ফুডের আড়ালে মেয়াদোত্তীর্ণ পণ্যের কারবার বিগত সরকারের আমলে জেল-জুলুমের শিকার হয়েও হাল ছাড়েননি; আসন্ন নির্বাচন ঘিরে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ দেশজুড়ে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অরাজকতার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে ৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু হাসপাতাল ছাড়লেন ‘রইছ’, কাটেনি শঙ্কা ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

বিগত সরকারের আমলে জেল-জুলুমের শিকার হয়েও হাল ছাড়েননি; আসন্ন নির্বাচন ঘিরে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৮৭ ভিজিটর
আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
বিগত সরকারের আমলে জেল-জুলুমের শিকার হয়েও হাল ছাড়েননি; আসন্ন নির্বাচন ঘিরে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ

সরকারি উন্নয়নমূলক অনুষ্ঠানের পুরোনো ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির। তার দাবি, আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াতে এই হীন চক্রান্তে মেতেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক রাজনৈতিক মিথ্যা মামলা, দফায় দফায় কারাবরণ এবং শারীরিক-মানসিক নিপীড়নের শিকার হয়েছিলেন চকবাজার থানা বিএনপির কান্ডারি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির। জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেও, তৎকালীন সময়ে পদে পদে তাকে নাগরিক দায়িত্ব পালনে বাধা দেয় ক্ষমতাসীন দলের দোসররা। তবে শত প্রতিকূলতার মধ্যেও এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা অব্যাহত রাখেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও কাউন্সিলরদের সঙ্গে তার কিছু ছবি ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি কুচক্রী মহল। হুমায়ুন কবিরের স্পষ্ট বক্তব্য—জনপ্রতিনিধি হিসেবে এলাকার স্বার্থে বিভিন্ন সরকারি দাপ্তরিক সভায় উপস্থিত থাকতে হতো তাকে, যেখানে তৎকালীন ক্ষমতাসীনদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। সেই প্রাতিষ্ঠানিক ছবিগুলোকে রাজনৈতিক রঙ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন “বিগত সময়ে দলের জন্য আমি কী ত্যাগ স্বীকার করেছি, কতবার জেল খেটেছি—তা আমার দলের দুর্দিনের নেতাকর্মীরা ভালো করেই জানেন। আর জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের জন্য কী করেছি, তা ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানেন। সরকারি উন্নয়নমূলক কাজের অনুষ্ঠানে আমাকে উপস্থিত হতে হয়েছে, সেখানে তৎকালীন এমপি-কাউন্সিলররাও ছিলেন। এখন সেই সরকারি কাজের ছবিকে পুঁজি করে একটি সুবিধাবাদী মহল নোংরা খেলায় নেমেছে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে।”

 

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার বাসিন্দারা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে হুমায়ুন কবিরের ভূমিকা ছিল আপসহীন। দল যখন চরম দুঃসময় পার করেছে, তখন হামলা-মামলা মাথায় নিয়ে তিনিই নেতাকর্মীদের পাশে থেকেছেন। নেতাকর্মীদের দাবি, কোনো ধরনের অপপ্রচার চালিয়ে হুমায়ুন কবিরের জনপ্রিয়তায় আঘাত হানা যাবে না। আসন্ন সিটি নির্বাচনে তার অবস্থানকে দুর্বল করতেই এমন প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ