• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, তা প্রমাণ করতে চাই’

রিপোর্টার নাম: / ১১৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, তা প্রমাণ করতে চাই। তাই বিচারে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

বুধবার সকালে বাংলা একাডেমিতে দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

 

আসিফ নজরুল বলেন, বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করবো।

 

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে তিনি বলেন, সংস্কার করার উদ্দেশ্য ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনও শাসক এতো নির্মম হয়ে উঠতে না পারে।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে বলেন, অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, এবার যেন এমনটা না হয়, সে লক্ষ্যে কাজ চলছে।

 

জুলাই-আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

ন্যায় বিচার নিশ্চিত করা ও যথাযথ প্রক্রিয়ায় বিচার এগিয়ে নিতে কিছুটা সময় দিতে শহীদ পরিবারের প্রতি অনুরোধ জানান তাজুল ইসলাম। বলেছেন, যুক্তি সঙ্গত সময় নিবো আমরা, বিচারে দেরি করা হবে না। শহীদ পরিবারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ