• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দের আদেশ

রিপোর্টার নাম: / ৯৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

 

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক ইসমাঈল এ আবেদন করেন। পরে আবেদন মঞ্জুর করে আদালত আদেশ দেয়।

 

আবেদনে বলা হয়, আসামি লাকি দুর্নীতি দমন কমিশনে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তাতে মিথ্যা তথ্য দিয়ে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদ গোপন করা হয়েছে। তিনি অবৈধভাবে মোট ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে নথিপত্রে প্রমাণ মিলেছে। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

 

গত ১৫ জানুয়ারি মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে ঢাকায় গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

 

গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। ওই পোস্টটি দিয়েছিলেন ছেলে ইফাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ