• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পুলিশের ওএসডি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি থাকার নির্দেশ

রিপোর্টার নাম: / ১০৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

বিসিএস (পুলিশ) ক্যাডারের যে সকল কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে সে সকল কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপূর্বক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নিয়মিত উপস্থিতি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

 

আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের গত ২৫-২-২০২৫ তারিখের ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০১.২২-১৩৪, ১৩৫ ও ১৩৬ নম্বর প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের যে সকল কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে তাদের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপূর্বক সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, ১৫ নওয়াব আব্দুল গনি রোড, ঢাকা-১০০০ বরাবর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন।

 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ