• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চুরির মামলাটি পিবিআই থেকে দুদকে হস্তান্তর বিমানবন্দরে ৫৫ কেজি সোনা

রিপোর্টার নাম: / ১৮৮ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার মামলাটি হস্তান্তর করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, চুরির ঘটনায় কাস্টমস বিমানবন্দর থানায় একটি মামলা হয়। থানা–পুলিশ, ডিবির পর মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় মামলাটি এখন অনুসন্ধান করবে দুদক।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরির ঘটনাটি নজরে আসে। পরের দিন ঢাকা শুল্ক বিভাগের তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ