• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী হামের টিকায় ডিএনসিসি সফল, আগামী সপ্তাহ থেকে কলেরা টিকা: প্রশাসক ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫

রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেক্স / ১৭৭ ভিজিটর
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলারের ঘরে উঠেছে। রোববার দিন শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ০২ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার। একই সঙ্গে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

চলতি মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ঘরে নেমে গিয়েছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ধরে রাখার পাশাপাশি পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

এ কারণে বাজার থেকে যেমন ডলার কিনছে, তেমনি বৈদেশিক ঋণের অর্থও ছাড় করার পদক্ষেপ নিয়েছে। ফলে রিজার্ভ বাড়ছে। বড় বড় দায় শোধের পর রিজার্ভ কমলেও পরবর্তীতে তা বেড়ে আগের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

এছাড়া রিজার্ভ বাড়ানোর পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও বৈদেশিক ঋণের অর্থ ছাড় একটি বড় ভূমিকা রাখছে। আমদানি ব্যয়ও নিয়ন্ত্রণে রয়েছে।

তবে রপ্তানি আয় সামান্য কমেছে। এটি বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক ও সরকার থেকে নানা ধরনের নীতি সহায়তা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ