• ঢাকা, বাংলাদেশ রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

টিকা দিতে যাওয়ার সময় মাকে অচেতন করে ৩ মাসের শিশুকে অপহরণ

অনলাইন ডেক্স / ১২৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
টিকা দিতে যাওয়ার সময় মাকে অচেতন করে ৩ মাসের শিশুকে অপহরণ

ভোলায় মালেরহাট কমিউনিটি ক্লিনিকে টিকা দিতে যাওয়ার সময় মাকে অচেতন করে ৩ মাসের শিশুকন্যাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভোলা জেলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরপাতা গ্রামের চাকলাদার বাড়ির সুমিয়া বেগম তার ৩ মাসের শিশুকন্যা জিদনী বেগমকে টিকা দিতে যান। ক্লিনিকের কাছাকাছি গেলে এক বোরকাপরা নারী দুইশ টাকার  একটি নোট সামনে ধরে জানতে চান এটি কত টাকার নোট? এর পরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় কোল থেকে শিশুকে নিয়ে দ্রুত সটকে পড়ে চক্রটি। তবে ওই চক্র মোটরসাইকেলে পালিয়ে গেছে।

শিশুকন্যার খোঁজে মা সুমিয়া বেগম পাগলের মতো হা-হুতাশ করতে থাকেন। ক্ষণে ক্ষণে তিনি জ্ঞান হারাচ্ছেন। মোবাইল ফোনে শিশুর ছবি দেখিয়ে বলতে থাকেন, তার জাদুকে (সন্তান) এনে দিতে। ওই নারীর তিন সন্তানের মধ্যে এটি ছোট।

ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, শিশুটির খোঁজে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রত্যেক থানাকে অবহিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, এর আগেও ওই এলাকায় একইভাবে কয়েক নারীর গলা ও কানের স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছিল। এ চক্রকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ