• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক / ১৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

‎‎রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৪০টি পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা পল্লবী থানা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ইব্রাহীম খলিল, বহিষ্কৃত সদস্য সচিব মো. রিয়াজ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. ফাইয়াজ (মুন্না)-এর বিরুদ্ধে লুটপাট, দখল, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

‎সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের বাড়িঘর দখল, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মূল্যবান মালামাল লুটপাট এবং নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে বলে দাবি করেন তারা।

‎ভুক্তভোগীদের ভাষ্যমতে, বিভিন্ন মামলাকে কেন্দ্র করে বহু পরিবারকে টার্গেট করা হয়। এসব পরিবারের বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। বক্তারা দাবি করেন, অভিযুক্তরা বিএনপির নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

‎সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান “হযরত শাহ আলী এন্টারপ্রাইজ” থেকে নতুন মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে। এছাড়া “বেনারশী শাড়ি সিল্ক হাউজ” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকেও শাড়ি, ওড়না, নগদ অর্থ ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। একই সঙ্গে একটি অটোরিকশা গ্যারেজ থেকে ছয়টি অটোরিকশা নিয়ে যাওয়া এবং একটি রানার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও উল্লেখ করেন ভুক্তভোগীরা।

‎ভুক্তভোগীরা আরও দাবি করেন, তাদের মালিকানাধীন একটি দোকান থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাড়া আদায় করা হলেও সেই অর্থ যথাযথভাবে ব্যবহৃত না হয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া দখলকৃত বাড়িঘরে মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগও তোলা হয়।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারগুলোর সদস্যরা বলেন, এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি এবং প্রাণনাশের আশঙ্কার মুখে পড়তে হয়। শিশু থেকে শুরু করে নারী ও বৃদ্ধরাও এসব হয়রানি ও নির্যাতন থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেন তারা।

‎বক্তারা দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলাও রয়েছে। তবে এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

‎সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎এছাড়া ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট ডিসি, পল্লবী থানার ওসি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হলে এলাকাবাসী স্বস্তি ফিরে পাবে।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারগুলোর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের প্রতিও আহ্বান জানানো হয়। তারা অভিযোগ করেন, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত লুটপাট ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরেজমিনে অনুসন্ধান করে তা জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ