• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু করতে স্মারকলিপি

অনলাইন ডেস্ক / ১৬৭ ভিজিটর
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা দ্রুত শুরু এবং যৌক্তিক বিরতি দিয়ে নতুন রুটিন প্রকাশের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা।

রোববার দুপুরে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একদল পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও জলাবদ্ধতার কারণে বাংলা প্রথমপত্র, বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য অবশিষ্ট পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

পরীক্ষার্থীরা জানান, তারা দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা শুরু এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই থেকে তিন দিন বিরতি রেখে নতুন রুটিন প্রকাশের দাবি জানিয়েছেন।

তাদের ভাষ্য, দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে রয়েছেন। অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা চলমান থাকায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে দ্রুত পরীক্ষা শুরু এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য যৌক্তিক বিরতি দিয়ে নতুন রুটিন প্রকাশের দাবি জানান তারা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু করতে রুটিন প্রকাশের জন্য একদল পরীক্ষার্থী চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি নিয়ে সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ