• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :

ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

অনলাইন ডেস্ক / ১ ভিজিটর
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ফেনীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জেলার ছয় উপজেলায় ও পাঁচ পৌরসভাজুড়ে চলতি বছরের প্রথম সাত মাসেই ১০০টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যা ২০২৫ সালের পুরো বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এতে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকাসহ অতিরিক্ত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফেনী সদর উপজেলায় ৫৮টি, ছাগলনাইয়া ৩৬টি, পরশুরামে ৩টি, সোনাগাজীতে ২টি ও দাগনভূঞায় ১টি সহ মোট শতাধিক ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা যায়।

বিদ্যুৎ বিভাগ ও স্থানীয়দের ধারণা, ট্রান্সফরমারের ভেতরে থাকা মূল্যবান তামা, কয়েল ও তার চোরচক্রের মূল লক্ষ্য। তারা তামা খুলে নিয়ে বাকি যন্ত্রাংশ ফেলে রেখে যায়। বিদ্যুৎ অফিসের তথ্যানুযায়ী, ৫ কেভিএ ট্রান্সফরমারের দাম প্রায় ৫৩ হাজার টাকা, ১০ কেভিএ দাম ৮৩ হাজার টাকা, ১৫ কেভিএ দাম প্রায় ১ লাখ টাকা এবং ২৫ কেভিএ দাম প্রায় ১ লাখ ৫৯ হাজার টাকা।

নীতিমালা অনুযায়ী, কোনো ট্রান্সফরমার প্রথমবার চুরি হলে নতুন ট্রান্সফরমার পেতে গ্রাহকদের ৫০ শতাংশ মূল্য পরিশোধ করতে হয়। একই ট্রান্সফরমার দ্বিতীয়বার চুরি হলে পুরো মূল্যই গ্রাহকরা বহন করতে হয়। ফলে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন গ্রাহকরা।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) আবদুল আউয়াল কালবেলাকে জানান, প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সতর্ক করতে বিভিন্ন প্রকার প্রচারণা চালানো হচ্ছে।

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কালবেলাকে জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি হওয়া তারও উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ