• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা / ২১ ভিজিটর
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ সাড়ে পাঁচ মাস ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

তাঁকে বহনকারী বাংলাদেশ বিমান চালিত একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর সাথে ছিলেন তাঁর সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মির্জা আব্বাসের দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দরে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত হন। মির্জা আব্বাসকে স্বাগতম ও শুভকামনা জানাতে বিমানবন্দরে স্বশরীরে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশারফ হোসেন খোকনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিভিন্ন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলেন।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোশারফ হোসেন খোকন বলেন, “আমাদের অভিভাবক ও শ্রদ্ধেয় নেতা মির্জা আব্বাস ভাই সুস্থ শরীরে দেশে ফেরায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ চিকিৎসা শেষে তাঁর এই প্রত্যাবর্তন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি তথা সমগ্র দেশজুড়ে নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা তাঁর পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

উল্লেখ্য, গত মার্চ মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর এবং পরে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা ও থেরাপি শেষে মেডিকেল বোর্ডের ইতিবাচক ছাড়পত্র পেয়ে চিকিৎসকদের পরামর্শে তিনি দেশে ফিরেছেন[


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ