• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
আইনের শাসন যেখানে ব্যর্থ, সেখানে রাজত্ব চলে সন্ত্রাসীদের! ঘাটাইলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় চারজনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ আদালতের মিল্টনকে আহ্বায়ক ও জাহাঙ্গীরকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, কাল যাচ্ছেন ওমরাহ পালনে পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে মরিয়া পিএসজি অন্যের জন্য গর্ত খুঁড়লে শেষ পর্যন্ত নিজেকেই তাতে পড়তে হয়: পুতিন হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান! রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ…

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক / ১১০ ভিজিটর
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডে জড়িতদের কেউ কেউ এখনো আশকারা পাচ্ছে। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে ক্ষমতা ছাড়তে পারেনি। প্রতিবারই দলটিকে লাঞ্ছনা ও অপমানের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে। কেউ যদি আবার একই পথে হাঁটতে চান, তাহলে তাদের পরিণতিও একই রকম হবে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির বলেন, আমরা ন্যায়বিচার চাই। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, কারও একটি পশম ধরে টান দেওয়া হোক তাও আমরা চাই না। তবে ন্যায়বিচার হলে প্রতিটি অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। বাংলাদেশ আমাদের সবার। কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে বাংলাদেশকে ইজারা দেবো না। আমরা আমাদের বাংলাদেশকে দেখে-শুনে রাখবো, পাহারা দিয়ে রাখব।

বিরোধীদলীয় নেতা বলেন, জীবন একটাই—এ জীবন আল্লাহর জন্য ও মানবতার জন্য উৎসর্গ করতে আমরা প্রস্তুত। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমার দলের নেতাদের পা কাঁপেনি, ঠোঁট কাঁপেনি। কারণ, তারা বিশ্বাস করতেন, তাদের ওপর জুলুম করা হয়েছে এবং তারা শহীদ হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি আরও বলেন, জামায়াতের অনেক সহকর্মী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তাদের মধ্যে কারও কারও কবর এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাননি। অনেক মা-বাবা আজও জানেন না, তাদের সন্তান বেঁচে আছেন, নাকি মারা গেছেন। মারা গিয়ে থাকলে কোথায় তাদের কবর, সে তথ্যও তারা জানেন না বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে শফিকুর রহমান বলেন, মানুষ হত্যা যদি রাজনীতির সংজ্ঞা হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। কিন্তু রাজনীতি যদি মানুষের কল্যাণে দেশ গঠন, উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার নাম হয়, তাহলে দলটি সেই যোগ্যতা রাখে না। এ কারণে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ