• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু

রিপোর্টার নাম: / ৬৬৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

 

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামান্না আক্তার (১৬) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন।

তামান্না নেত্রকোনা জেলার মদন উপজেলার কদম শ্রী গ্রামের মেরাজ আলীর মেয়ে।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন জানান, তামান্না ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিল। ডেঙ্গু ছাড়াও নানা রোগে ভুগছিল সে। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তামান্না মারা যায়।

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু ওয়ার্ডে এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ২২ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৪ জন এবং শিশু একজন। সবাইকে আন্তরিকতার সঙ্গে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ