• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা আ.লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক / ২১০ ভিজিটর
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক মণ্ডলসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

শনিবার রাতে সাবেক মেয়র আব্দুর রাজ্জাক নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় আব্দুর রাজ্জাকের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আব্দুল মালেক মণ্ডলের নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি ককটেল, লোহার রড, স্টিলের পাইপ, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং তিনটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির গেট, উঠান ও বারান্দায় পড়ে থাকে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরের সব লাইট বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন।

এ সময় হামলাকারীরা বাড়ির গেট, দেয়াল ও গ্রিলে লোহার রড দিয়ে আঘাত করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে গত ১৫ মার্চ ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে আব্দুল মালেক মণ্ডলের সঙ্গে বাদীর বাগবিতণ্ডা হয়। সেই সময় প্রকাশ্যে তাকে ও তার পরিবারকে বোমা হামলা করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ