• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি, তদন্ত করছে পুলিশ

রিপোর্টার নাম: / ১২১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে একটি বোমা হামলা হুমকির তদন্ত করছে দেশটির পুলিশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই)ওপর এই হুমকি ছিল বলে শুক্রবার (১৩ ডিসেম্বর) জানিয়েছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

মুম্বাই পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, আরবিআইয়ের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল মেইলে হামলার বিষয়ে রুশ ভাষায় লিখিত একটি সতর্ক বার্তা আসে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত এখনও চলমান আছে।  

চলতি বছর ভারতের শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও এয়ারলাইন্সসহ অনেক স্থাপনা উদ্দেশ্য করে কয়েকশ’ বোমা হামলার হুমকি পেয়েছে। অবশ্য এখন পর্যন্ত সবই ভুয়া প্রমাণিত হয়েছে।

গত সোমবার দিল্লির অন্তত ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশটির একাধিক বিমানবন্দর ও এয়ারলাইন্স প্রায় হাজার খানেক বোমা হামলার হুমকি পেয়েছে, যা আগের বছরের তুলনায় সংখ্যাটি ১০ গুণ বেশি।   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ