• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

লেবানন এখন ‘প্রধান যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সেনাপ্রধান

আর্ন্তজাতিক ডেক্স / ৬৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
লেবানন এখন ‘প্রধান যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সেনাপ্রধান

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান লড়াইই বর্তমানে আমাদের ‘প্রধান যুদ্ধক্ষেত্র’।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি বিনত জবেইলের উপকণ্ঠে সফরকালে এ কথা বলেন।  আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে সেনাবাহিনী প্রকাশিত এক ভিডিওতে তার এই বক্তব্য উঠে আসে।

তিনি বলেন, ‘আইডিএফ এখন যুদ্ধাবস্থায় রয়েছে, আমরা কোনো যুদ্ধবিরতিতে নেই। এই এলাকায় আমরা লড়াই চালিয়ে যাচ্ছি—এটাই আমাদের প্রধান যুদ্ধক্ষেত্র।’

জামির আরও বলেন, ‘ইরানে আমরা আপাতত যুদ্ধবিরতিতে আছি, তবে যেকোনো সময় এবং শক্তিশালীভাবে আবার সেখানে যুদ্ধ শুরু করতে পারি।’

লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর বিনত জবেইল অবরুদ্ধ করার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শহরটি ইসরাইল-লেবানন সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি সেনারা বিনত জবেইলে প্রবেশের চেষ্টা চালালেও সেখানে সশস্ত্র যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ওই এলাকায় তাদের যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য তাদের ‘জোরপূর্বক স্থানান্তরের’ নির্দেশনার পরিধি আরও বাড়িয়েছে। নতুন এই নির্দেশনার ফলে লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ১৪ শতাংশ এলাকা এখন এই উচ্ছেদ আদেশের আওতায় পড়েছে, যা দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ