• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

গোপালগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

রিপোর্টার নাম: / ১১৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা এবং গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কালেম্বরদী গ্রামের মৃত মোকাম্মেল মোল্লার ছেলে মাহবুর মোল্লা (৩৫) এবং গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকার কেরামত শেখের ছেলে রহমত শেখ (৩০)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক খুলনা যাচ্ছিল। কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে চালক মাহবুর মোল্লা মারা যান।’

অপরদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়ায় মোবাইলফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রহমত শেখ। এলাকাবাসী তাকে দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহমত শেখের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ