• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি অতিরিক্ত বোলিংয়ের কারণেই কি নাহিদের ইনজুরি, যা বললেন নাফিস নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা রাজ্যের মর্যাদার দাবি উঠলেই হামলা কেন, প্রশ্ন ফারুক আবদুল্লাহর ক্ষমার বার্তার পর মামলা নিয়ে প্রশ্ন, মোদিকে কটাক্ষ অভিজিতের ৫ মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিবাচক মোড় ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ

অনলাইন ডেস্ক / ২০ ভিজিটর
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ

স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

গত শুক্রবার (৩১ জুলাই) মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউপির উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা যান। পরে স্বামীর কবরের পাশে তার কবর খননের সময় কবর খননকারীরা রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে।

কবর খননকারীদের ভাষ্য, মরদেহটি কাফনের কাপড়সহ প্রায় আগের অবস্থাতেই ছিল। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২৪ বছর আগে রমজান আলীর মৃত্যু হয়। জীবদ্দশায় তিনি ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং হাটবাজারে চাল-আটার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

এলাকাবাসী বলছেন, ইমানের শক্তি যে এতটা প্রখর তার উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম রমজান আলী। আল্লাহর এমন নজির আমাদের জন্য আসলে শিক্ষনীয়।

উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সে অবস্থায় রেখেই পাশে তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

উত্তর হাওলা ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম মিন্টু বলেন, কোনো মুসলমানের লাশ যদি আমরা অক্ষত দেখতে পাই, তার ব্যাপারে সুধারণা পোষণ করব আবার শরিয়তের গ্রহণযোগ্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলে সেটাও গ্রহণ করতে পারি।এটি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। একইভাবে কবরে কারো হাড়গোড় পাওয়া গেলে তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বিষয়ে কুরআন-সুন্নাহর বিপরীত চিন্তা ও কাজ থেকে হেফাজত করুন। আমিন।

তবে মরদেহ দীর্ঘদিন অক্ষত থাকার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ