• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

শরীয়তপুর-ভেদরগঞ্জ-হিজলা রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক / ২৮৫ ভিজিটর
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

শরীয়তপুর-ভেদরগঞ্জ-হিজলা রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

‎‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ জুলাইয়ের এক চিঠিতে জানানো হয়, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত রেললাইন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

‎চিঠিতে বলা হয়, জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রস্তাবিত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাচাই শেষে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, শরীয়তপুরবাসীর প্রত্যাশিত এ রেললাইন বাস্তবায়িত হলে ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাটসহ পুরো জেলার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘শরীয়তপুরবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমি বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করেছি। প্রধানমন্ত্রীর কার্যালয় সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়ায় আমি কৃতজ্ঞ। আশা করছি, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এই রেললাইন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ