• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী হামের টিকায় ডিএনসিসি সফল, আগামী সপ্তাহ থেকে কলেরা টিকা: প্রশাসক ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫

৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম

অনলাইন ডেস্ক / ১৮ ভিজিটর
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড। সাধারণ মানুষের মাঝে আলোচনায় উঠে এসেছেন বিএনপির দুঃসময়ের কাণ্ডারী ও ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করেও দলের আদর্শে অবিচল থাকা এই নেতা এবার কাউন্সিলর হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করতে চান।

রাজপথের লড়াকু সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বেড়ে ওঠা এক নিবেদিতপ্রাণ রাজনীতিক আরিফুর রহমান নাদিম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দীর্ঘ সময় সততা ও নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালন করেছেন তিনি।

বিএনপির দুঃসময়ে দল ও কর্মীদের আগলে রাখা এই নেতা কখনোই পিছপা হননি। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে বছরের পর বছর কারাভোগ করতে হয়েছে তাকে। নির্যাতন-পীড়ন সহ্য করলেও শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপি ছেড়ে যাননি একচুলও। বর্তমান দলের কাণ্ডারী তারেক রহমানের প্রতি আস্থা রেখে রাজপথে থেকে লড়াই চালিয়ে গেছেন এই পোড়খাওয়া নেতা।

তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে আরিফুর রহমান নাদিম এক পরিচিত ও ভরসার নাম। রাজপথের এই আন্দোলনকারী নেতাকে এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণ। ওয়ার্ডের শিক্ষা, স্বাস্থ্য, পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ তিনি।

রাজনীতিবিদ হিসেবে নিজের সততা ও ত্যাগের পরিচয় দেওয়া আরিফুর রহমান নাদিম কি পারবেন ৩২ নম্বর ওয়ার্ডবাসীর রায় নিয়ে পরিবর্তনের সূচনা করতে? উত্তরটা তুলে রাখা রইল আসন্ন নির্বাচনের ব্যালট বাক্সের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ