আজ বিকেল ৪টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা সাজিদ আহমেদ সুমনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় মিরপুর ১২ আবেশ হোটেলের সামনে থেকে মিছিলটি শুরু হয়, পরে মিরপুর ১০ নাম্বারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১২ আবেশ হোটেলে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে অবস্থানের কথা জানান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাজিদ আহমেদ সুমন বলেন, শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না। তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে ছাত্রদল সবসময় রাজপথে সজাগ থাকবে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।