• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাটোরে প্রত্যন্ত গ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি

রিপোর্টার নাম: / ১১৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

নাটোরের বড়াইগ্রামের প্রত্যন্ত গ্রাম শ্রীরামপুর গৌরিপুর গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে লব আলী (৫৫) নামের এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে। ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সকলকে বেঁধে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।

কৃষক লব আলী জানান, রাত দুইটার দিকে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার চোখ ও হাত বেঁধে ফেলে। পরে ঘরে ঢুকে একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে তাদের দুই জনের হাতে, গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে নেয় এবং আলমারী খুলে আরও স্বর্ণালংকার সহ প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষ টাকা নিয়ে নেয়। তিনি আরও বলেন, বাইরে দিয়ে মই বেয়ে টয়লেটের ছাদের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। ডাকাতি শেষে পরে একই ভাবে তারা চলে যায়।

কৃষকের স্ত্রী শাহানারা বেগম জানান, আলমারীর চাবি কোথায় আছে জানতে চাইলে ‘আমি জানি না, মনে নাই’ বললে ডাকাতদলের লোকজন আমাকে মারধর করে। তারা পরিবারের সকলকে বেঁধে রেখে চলে গেলে আমাদের মেয়ে কৌশলে নিজের বাঁধন খুলে অতঃপর আমাদের বাঁধন খুলে দেয়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত চলমান রয়েছে। দোষীদের চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ