• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

সাবেক মেয়র জাহাঙ্গীরের হুমকি, ফেসবুকে ভাইরাল

রিপোর্টার নাম: / ৬৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

ছাত্র-জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে মাঝেমধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনাসহ দলটির নেতাদের একাধিক ফোনালাপ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোনকল।

 

ফোন কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন, ‌‘আমাদের সব টিম রেডি আছে। আমাদের সম্রাট ভাই এখানে আছেন। রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের স্পষ্ট কথা, যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারব না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি।’

 

‘আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন। আমাদের ইতিহাসে যেন আর থুথু না পড়ে। পদ বড় নয় আদর্শ বড়। আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন। কর্মীদের বুঝায়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন।’

 

প্রায় ছয় মিনিটের ফোন কলে তিনি আরও বলেন, ‘সব বিভাগ-জেলার সাথে যোগাযোগ হয়েছে। সময়মতো মূল ব্যক্তিদের কাছে ম্যাসেজটা চলে যাবে। আমরা সময়মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা তার রেজাল্ট পাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ