• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘কলেজ শিক্ষকরা রাজনীতিতে যুক্ত হলে গভর্নিং বডি ভেঙে দেয়া হবে’

রিপোর্টার নাম: / ১১৮ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকরা কোনো ধরণের রাজনীতির চর্চা ও দলাদলিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। কলেজগুলোতে মব জাস্টিস তৈরি করে কলেজ অধ্যক্ষকে চেয়ার থেকে টেনে নামানোর অপসংস্কৃতির চর্চা আর করতে দেয়া হবে না বলেও সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।

 

সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক-প্রশিক্ষণার্থীদের (৪৩ থেকে ৪৪ তম ব্যাচ) হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।

 

পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, পিজিডি কোর্স, সাইন্স এন্ড টেকনোলজি কোর্স, আইসিটি, সফট স্কিল এবং হার্ড স্কিল, ট্রেড কোর্সসহ এ ধরনের বাস্তবমুখী শিক্ষা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছে। কলেজগুলোতে এ ধরনের কোর্স অধিভুক্তি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবে।

 

এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, উপাচার্যের দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ