• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নতুন সংবিধান, আওয়ামী লীগের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি

রিপোর্টার নাম: / ১০২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন সংবিধানের পাশাপাশি আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন বিষয়ে এ মন্তব্য করেন।

 

নাসীরুদ্দীন বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আমরা নতুন সংবিধান, আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, গণপরিষদ নির্বাচন দেয়ার বিষয়ে আহ্বান জানিয়েছি।

 

তিনি বলেন, এ মাসেই নতুন রাজনৈতিক দল আসবে। নতুন সংবিধান রচনার লড়াইয়ের জন্য হবে এ রাজনৈতিক দল।

 

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিবাদের দোসররা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসিত হলে আমরা আবারও প্রতিবাদ করব।

 

ছাত্র-জনতার আন্দোলনের কর্মীদের হত্যার বিচার দাবি জানিয়ে তিনি আরও বলেন, যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যে দল বা মতেরই হোক না কেন, শাস্তি হতে হবে। তাদের বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করি না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ