• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জনদুর্ভোগ নিরসনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: জামায়াত আমির

রিপোর্টার নাম: / ১০৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

চাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় কিছু মৌলিক সংস্কার হতে হবে।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরে হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ৫ তারিখ একটি গোষ্ঠী খানখান হয়ে ভেঙে পড়েছে। এ রকম অপরাধ যারাই করবে ৫ আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, ৫ আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। ৫ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবেন না।

 

পথসভায় জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মো. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াত সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সহকারি সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী। পথসভাকে কেন্দ্র করে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজীগঞ্জ বাজারে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেয়।

 

এরআগে জামায়াতের আমির লক্ষীপুর জেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ