• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন ভ্যান্স

ফেব্রুয়ারিতে এলো ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

রিপোর্টার নাম: / ১১২ জন দেখেছে
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

দেশে সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাব ধরে) যার পরিমাণ ৩০ হাজার ৭৪১ কোটি ৬০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স।

 

রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

হালনাগাদ তথ্যে জানানো হয়, ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সেই হিসাবে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

 

গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৫ শতাংশ।

 

এদিকে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৩.৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ