• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
রাজধানীর ২নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ‘জনতার কাউন্সিলর’ মীর ইমরান হোসেন মিথুনের ইফতার বিতরণ আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি আলভী ও তিথি আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা অপরাজিত থেকেই সেমিতে দক্ষিণ আফ্রিকা, শেষ চারে প্রতিপক্ষ কে? ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

নাটোরে ডিসির বাংলোর গর্তে মিললো বিপুল পরিমাণ ব্যালট পেপার

রিপোর্টার নাম: / ১০৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নাটোর জেলা প্রশাসকের পুরনো বাংলোর গর্তে মিললো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার বেশির ভাগই সিলমারা ব্যালট পেপার।শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশ ঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশির ভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-(লালপুর-বাগাতিপাড়া) আসনের। এর আগে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এত পরিমাণ ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপার গুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যালট পেপারগুলো উদ্ধার করে।এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপার গুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালট গুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালট গুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ