• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহতবরিশালে র‌্যাবের মাদকবিরোধী

রিপোর্টার নাম: / ১৭৭ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাবের অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিতে সিয়াম মোল্লা (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা মো. রিপন মোল্লার ছেলে। এ ঘটনায় সিয়ামের ফুফাতো ভাই রাকিব মোল্লা (২৭) নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে। পুলিশের স্থানীয় একটি সূত্র বলছে, নিহত ও আহত দুজনই এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী।

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে যান। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালালে তাঁরা আত্মরক্ষার্থে গুলি চালান। এ সময় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিকে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ