• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন ৫০ হাজার বাংলাদেশি

রিপোর্টার নাম: / ১২৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমা পেয়েছে। অবৈধ বিদেশি কর্মীদের জন্য দেশটির সরকার এই সাধারণ ক্ষমা ঘোষণা করে।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান। তিনি সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, অবৈধ বিদেশি কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকার চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এ সময়ে দেশটিতে অনিয়মিত কিংবা অবৈধ হয়ে পড়া কর্মীরা নতুন কাজে নিয়োগ লাভের সুযোগ পেয়ে বৈধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এ সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।

মুখপাত্র বলেন, ‘আমরা আহ্বান জানাই, যেসব বাংলাদেশি এখনো ইইউতে অনিয়মিত কিংবা অবৈধ আছেন, তাঁরা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত কিংবা বৈধ হোন অথবা জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরত আসার সুযোগ গ্রহণ করুন।’

বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করছি, চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ নতুন ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ