• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

গৌরনদীতে বাস-মাইক্রোর সংঘর্ষে দুজন নিহত

অনলাইন ডেক্স / ১৩২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
গৌরনদীতে বাস-মাইক্রোর সংঘর্ষে দুজন নিহত

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে কুয়াকাটাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত ও  চারজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক বাবুগঞ্জ উপজেলার কোলচর গ্রামের আজাহার মাঝির ছেলে রিপন মাঝি (৪১), ঢাকার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ড রোডের বাসিন্দা মো. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭)।  গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে টেকেরহাট এন্টারপ্রাইজ নামের একটি বাস শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর কসবা এলাকায় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রিপন মাঝি নিহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যাত্রী মো. ইলিয়াস হোসেন, ঢাকার মুরাদপুর এলাকার মতিউর রহমানের ছেলে মো. নুরুজ্জামান (৪৬), মাদারীপুরের শিবচর উপজেলার মীর্জাকান্দি গ্রামের জহিরউদ্দিন মোল্লার ছেলে মনিরুজ্জামান (৪১), বাগেরহাট জেলার মোংলা এলাকার আবু জাফরের ছেলে আব্দুল ওয়েজ কোরনী (৩০), কুমিল্লা জেলার হাসনাবাদ দাউদকান্দি এলাকার জয়নাল আবেদীনের ছেলে শফিউল বাশারকে (৪০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তবব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে  থানার ওসি মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। লাশ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  মহাসড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ