• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু করতে স্মারকলিপি আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন পরীমনি রিজার্ভ বেড়ে ফের ৩২ বিলিয়ন ডলার যুদ্ধবিরতি চলাকালে ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছে ইরান ‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’

যুদ্ধবিরতি চলাকালে ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ১২ ভিজিটর
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
যুদ্ধবিরতি চলাকালে ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্পমেয়াদী একটি সাময়িক চুক্তির সুযোগে ইরান প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার। পরমাণু অস্ত্রবিরোধী বেসরকারি সংস্থা ‘ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান’-এর তথ্যের বরাত দিয়ে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) সম্প্রতি এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইরানের প্রায় ২০টি তেলের ট্যাঙ্কার এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার কারণেই ইরান এত বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার সুযোগ পায়।

এর আগে, গত ২২ জুন মার্কিন ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) একটি সাধারণ লাইসেন্স জারি করেছিল। ওই নথির মাধ্যমে ইরানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

তবে এই সিদ্ধান্তের স্থায়িত্ব বেশিদিন টেকেনি। গত ৭ জুলাই মার্কিন ট্রেজারি বিভাগ জুন মাসে জারি করা সেই সাধারণ লাইসেন্সটি বাতিল ঘোষণা করে। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী এই শিথিলতা আগামী ২১ আগস্ট পর্যন্ত বজায় থাকার কথা থাকলেও, নতুন নির্দেশনায় ইরানের তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং এই খাতে সব ধরনের নতুন লেনদেন বা কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

সূত্র: তাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ