• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
পদ্মা সেতুর প্রবেশমুখে ‘বাবু-অপু সিন্ডিকেট’ নাওডোবায় জিম্মি পরিবহন খাত, জিপি ও যাত্রী গুনে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ পুরান ঢাকার রাজপথের আপসহীন মুখ শাহিদা মোর্শেদ: লড়াই-সংগ্রামে যিনি বিএনপির দুর্দিনের কাণ্ডারি ৩০ ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর হুতিদের ওপর সাঁজোয়া যান চালিয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে, আরও ৩৫ লাখ পাবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির বিজেপি সমর্থক পরিবার, বামপন্থি নেহার মধ্যে মতপার্থক্য

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক / ১০২ ভিজিটর
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।

তিনি আরও জানান, ‘চাঁদাবাজি বন্ধ ও তা প্রতিরোধের উদ্দেশ্যে আজ বিকাল ৪টায় বাংলামোটরে বিশেষ এই ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।’

কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে নাগরিক পার্টির এই নেতা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ