• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

স্পোর্টস ডেক্স / ২২১ ভিজিটর
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জাতীয় দলের হয়ে খেলছেন না, তবে সাকিব আল হাসান এখন ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। দেশে আসা না হলেও আশেপাশের দেশগুলোতে নিয়মিতই পা পড়ছে তার। ভারত-শ্রীলঙ্কার পর এবার নেপালে এসে খেলবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

নেপাল প্রিমিয়ার লিগের দল পোখারা অ্যাভেঞ্জারস দলে নিয়েছে এই অলরাউন্ডারকে। নেপাল প্রিমিয়ার লিগের ইতোমধ্যে দুটি আসর সম্পন্ন হয়েছে। ক্রিকেট পাগল দেশটিতে দুটি আয়োজনই ছিল জনপ্রিয়তার তুঙ্গে। এবার হবে তৃতীয় আসর।

সাকিবকে ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার আখ্যা দিয়ে দলটি তাদের সোশ্যাল প্লাটফর্মে লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এবার পোখারার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার এবার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় মৌসুমে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন। স্বাগতম, সাকিব আল হাসান পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে!’

এ বছর পোখারার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লঙ্কান কিংবদন্তি অজন্তা মেন্ডিস। সাকিবকে দলে নিয়ে এরই মাঝে বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে দলটি।

নেপাল প্রিমিয়ার লিগের প্রথম আসর হয় ২০২৪ সালে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় জনকপুর বোল্টস। ২০২৫ সালে দ্বিতীয় আসরে লুম্বিনী লায়ন্স চ্যাম্পিয়ন হয়। দুবারই রানার-আপ হয় সুদূরপশ্চিম রয়্যালস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর নেপাল ক্রিকেট দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশটির মানুষ ক্রিকেট পছন্দ করেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো। তাই প্রায়ই আলোচনায় থাকেন। সাকিবের মাপের কিংবদন্তির পদধূলি দেশটির ক্রিকেট প্রসারের পথ আরও সুগম করবে। ক’দিন আগে মেজর লিগ খেলে আসা সাকিব এখন ব্যস্ত এলপিএলে। নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ