• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড় শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর ১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর হাতির সঙ্গে অটোর ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের ইতালির দায়িত্বে ফিরছেন মানচিনি হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

ইতালির দায়িত্বে ফিরছেন মানচিনি

স্পোর্টস ডেক্স / ১৩ ভিজিটর
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ইতালির দায়িত্বে ফিরছেন মানচিনি

তিন বছর পর আবার ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরছেন রবার্তো মানচিনি। একই সঙ্গে ইতালির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ইতালিয়ান ফুটবলে গত ১৭ দিনের এক অস্থির অধ্যায়ের। ১২ জুলাই পাওলো মালদিনিকে ক্লাব ইতালিয়ার প্রথম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সঙ্গে বিশেষ উপদেষ্টা হিসেবে ছিলেন তার সাবেক মিলান সতীর্থ লিওনার্দো।

মাত্র পাঁচ দিন আগেই মালদিনি ও লিওনার্দো এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান ফুটবলকে একাডেমি পর্যায় থেকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছিলেন, তখন কোচ হিসেবে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনাও চলছিল তাদের।

কিন্তু এক সপ্তাহ না পেরোতেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। গতকাল রাতে মালদিনি ও লিওনার্দো পদত্যাগ করেন, যখন তাদের তৃতীয় পছন্দের (গার্দিওলা ও আনচেলত্তির পর) কোচ আন্দ্রেয়া পিরলোর নিয়োগ আটকে যায় একটি নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির কারণে।

এরপর আলোচনায় আসেন মানচিনি। তিন বছর আগে সৌদি আরবের কোচ হওয়ার আরও লাভজনক প্রস্তাব পেয়ে ইতালির দায়িত্ব ছেড়েছিলেন ২০২১ ইউরোজয়ী এই কোচ। সৌদি আরবে এক বছর কাজ করার পর তিনি কাতারের আল সাদের দায়িত্বে ছিলেন। মানচিনির অধীনে ৩৭ অপরাজিত থাকার নতুন এক রেকর্ড গড়েছিল ইতালি।

অন্যদিকে টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন সাবেক লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরি, যিনি গত মৌসুমে কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির সঙ্গে মতবিরোধের জেরে রোমা ছেড়েছিলেন। ৭৪ বছর বয়সি রানিয়েরি ২০২৪ সালে কোচিং থেকে অবসর নিয়েছিলেন, পরে গত নভেম্বরে তার প্রিয় ক্লাব রোমার অনুরোধে মৌসুম শেষ করতে ফিরে আসেন।

মালাগো নিশ্চিত করেছেন, আগামীকাল সন্ধ্যা ৬টায় (স্থানীয় সময়) মানচিনি ও রানিয়েরিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ