• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা স্পেনের বিশ্বকাপ জয় যেন মার্কিন-ইসরাইল বিরোধীদের এক বড় উৎসব: ইরান মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেক্স / ৯ ভিজিটর
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মঞ্চ প্রস্তুত। মাত্র কয়েক ঘণ্টা পরই ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ শিরোপার চূড়ান্ত ফয়সালা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। চার বছর আগে কাতারে পাওয়া রাজমুকুট ধরে রাখার এই মিশনে আর্জেন্টিনার ছক অবশ্য অনেকটাই তৈরি। তবে ট্রফি জয়ের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে স্কালোনির সম্ভাব্য একাদশে দুটি পজিশন নিয়ে এখনও রয়ে গেছে বড় ধোঁয়াশা।

পুরো বিশ্বকাপ জুড়েই স্কালোনি যেমনটা করে এসেছেন, ফাইনালের আগের দিনগুলোতেও তিনি দলের রণকৌশল নিয়ে তেমন কোনো আগাম আভাস দেননি। ফলে বিশ্বজয়ের লড়াইয়ে ঠিক কারা মাঠে নামছেন, তা এখনও নিশ্চিত নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ এবং এখন পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে—দলের মূল চেনা ছক ঠিক থাকলেও শুরুর একাদশে দুটি জায়গায় কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

সবচেয়ে বড় সংশয় তৈরি হয়েছে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলকে নিয়ে। আতলেতিকো মাদ্রিদের তারকা ফুটবলার মলিনা এই বিশ্বকাপে নিজের জায়গা মোটামুটি পাকাপোক্ত করে নিলেও, গত ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। এমনকি ইংল্যান্ডের গোলটিও এসেছিল তার দিক থেকেই।

অন্যদিকে রিভার প্লেটের ডিফেন্ডার মন্টিয়েল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নিজের সেরা ফুটবলটা উপহার দিয়েছেন। ফলে ফাইনালের শুরুর একাদশে জায়গা করে নেওয়ার দৌড়ে মলিনার চেয়ে মন্টিয়েলই এখন কিছুটা এগিয়ে আছেন।

আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে আরও একটি বড় প্রশ্ন রয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে জায়গা না পেলেও, বদলি হিসেবে নেমে রদ্রিগো দে পল দারুণ কার্যকারিতা দেখিয়েছেন। এখন জুলিয়ানো সিমেওনের জায়গায় নিজের চেনা পজিশন ফিরে পেতে লড়াই করছেন তিনি। দলে তার প্রভাব এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাড়তি অনুপ্রেরণা জোগানোর ক্ষমতার কারণে ‘এল মটোরচিতো’ (দলের ছোট ইঞ্জিন) খ্যাত এই মিডফিল্ডার ফাইনালে ফিরতেই পারেন।

অন্যদিকে, শেষ মুহূর্তের অনুশীলনের পর স্কোয়াডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জিওভানি লো সেলসো। শেষ মুহূর্তের অনুশীলনে স্কালোনির পরখ করে নেওয়া ১৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও, লো চেলসোর শুরুর একাদশে থাকার চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি।

ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ- 

এমিলিয়ানো মার্তিনেজ; গনজালো মন্টিয়েল অথবা নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে অথবা রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ