• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন কুষ্টিয়ায় ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০ মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কলেজশিক্ষার্থীর হাসপাতালে মৃত্যু

রিপোর্টার নাম: / ১৪২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত কলেজশিক্ষার্থী সীমান্ত (২০) মারা গেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কলেজের উদ্দেশে যাওয়ার সময় দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।

নিহত সীমান্তের বাবা হাজী আলম জানান, বৃহস্পতিবার ভোরে কলেজে যাওয়ার সময় মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে সীমান্তের ব্যাগ, মোবাইল টানাটানি করে। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেটে ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতের মামা আক্তারুজ্জামান জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমান্ত মারা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনও অভিযোগ পাইনি। এ বিষয়ে আমরা তদন্ত করছি। জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ