• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

বিআইজেএফের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

রিপোর্টার নাম: / ১৩৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফো টেকইন সাইট ডটকমের সম্পাদক মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার এনামুল হক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর কাওরান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে ভোট গ্রহণ চলে। ভোট গণনা করে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিআইজেএফর নির্বাহী কমিটির ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন প্রার্থী। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহ-সভাপতি কমপিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন, সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাব এডিটর মো. তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিজটেক 24 ডটকমের বিশেষ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। বাকি দুই সদস্য ছিলেন– প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্য নিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ