• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

১২০০ রুপি পকেটে নিয়ে ১৩০ কোটি আয় করা ছবির নায়ক

রিপোর্টার নাম: / ১৭০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

চলতি বছর বলিউড বক্স অফিসে ছড়ি ঘুরিয়েছে হরর-কমেডি ধাঁচের সিনেমাগুলো। এর মধ্যে সবচেয়ে চমকে দিয়েছে দীনেশ বিজন প্রযোজিত ‘মুনজ্যা’। এ ছবিটি দিয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন অভয় ভার্মা। কীভাবে? সেটাই হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

গত ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য সারপোতদার পরিচালিত ‘মুনজ্যা’। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি সবাইকে চমকে দিয়ে বক্স অফিসে ১৩২ কোটি রুপি ব্যবসা করে। অথচ এ ছবিতে অভিনয়ের আগে অভয় ভার্মার কাছে বলতে গেলে পয়সাই ছিল না।

চলতি বছরকে অভয়ের ক্যারিয়ারের বাঁকবদলের বছর বলা যায়। হিন্দুস্তান টাইমসকে অভয় বলেন, ‘আমি ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। কিন্তু এ বছর “মুনজ্যা” দিয়ে অবশেষে পরিচিতি পেলাম। আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর এটি। দর্শকেরা আমাকে পছন্দ করেছেন, এটা বড় প্রাপ্তি।’

সাক্ষাৎকারে তরুণ এই অভিনেতা জানান, ‘মুনজ্যা’ মুক্তির আগে তাঁর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না।

‘মুনজ্যা’ মুক্তির আগেও তিনি এ নিয়ে চিন্তিত ছিলেন। তাঁর কথায়, ‘ছবিটি মুক্তির তিন দিন আগে আমি ছিলাম গ্রামের বাড়িতে। তখন আমার হাতে মোটে ১ হাজার ২০০ রুপি। আমার এক বন্ধুকে বলি, ছবিটি কি ভালো কিছু করতে পারবে? যদিও আমার বিশ্বাস ছিল “মুনজ্যা”র মধ্যে সেই শক্তি আছে, তবে মুক্তির আগে তো কিছুই বলা যায় না।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ