• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
দুই মাস আগের হুমকির বাস্তবায়ন: সাংবাদিকের বাসায় ঢুকে লুটপাট ও হামলা ‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী?

নড়াইলে দুই ভাই খুনের দায়ে যুবদল সভাপতিসহ ২৯ আসামি কারাগারে

রিপোর্টার নাম: / ১৬৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় জিয়ারুল শেখ ও মিরান শেখ নামে বিএনপি কর্মী দুই ভাই হত্যা মামলায় প্রধান অভিযুক্ত লোহাগড়া উপজেলা যুবদল সভাপতি খান মাহমুদ আলমসহ ২৯ আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক হেলাল উদ্দিনের আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে অভিযুক্ত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন: লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খাঁন মাহমুদ আলম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির ওরখ লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খান, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরন মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা এবং শেখ ফারুক মৃধা।প্রসঙ্গত, চলতি বছর ১১ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জিয়ারুল শেখ ও মিরান শেখ নিহত হন। ওই ঘটনায় তাদের আরও এক ভাই ইরান শেখসহ দুপক্ষের ৫ জন আহত হন।
এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর নিহতদের বড় ভাই মল্লিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ শেখ উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৩৬ জনকে অভিযুক্ত করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ