• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান, স্বীকার করলেন নিজেই

রিপোর্টার নাম: / ১২৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর আমির খানের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়। পরে অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে আর কিছু জানা যায়নি। গত মাসে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন আমির খান আবার প্রেম করছেন। বেঙ্গালুরু নিবাসী গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে সব জল্পনা শেষে, আমির নিজেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন নতুন সম্পর্কের কথা। খবর ফিল্মফেয়ারের

আগামীকাল ৬০ বছরে পা দেবেন আমির খান। অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন আমির। তবে গৌরির ছবি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, নতুন সম্পর্ক যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চান।

তবে গৌরী সম্পর্কে বিশদ এখনো জানা যায়নি। এটা জানা গেছে, বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই গৌরীর। তবে দক্ষিণি চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর কোনো যোগ রয়েছে কি না, তা এখনো প্রকাশ্যে আসেনি। তাই অনুরাগীদের মধ্যে গৌরীর পেশা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আমির। জানা যাচ্ছে, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে এই সম্পর্ক নিয়ে। এরই মধ্যে পরিবারের সঙ্গে গৌরীর দেখা করিয়েছেন তিনি।
১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির।

তাঁদের দুই সন্তান রয়েছেন জুনাইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা।
এরপরই আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তাঁরই সহ-পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। আমির ও কিরণেরও এক পুত্র রয়েছে, নাম আজাদ রাও খান।

‘লাল সিংহ চড্ডা’ ছবিতে আমিরকে শেষ দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ভবিষ্যতে তাঁকে দেখা যাবে ‘সিতারে জমিন পার’ ছবিতে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ