• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

কোহলির চুলে নতুন ছাঁট, ভক্তরা বলছেন ‘বলিউড, হলিউড, কোহলিউড’

রিপোর্টার নাম: / ২৫৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বিরাট কোহলি বেশ ফ্যাশন সচেতন। তাঁর পোশাক–আশাক থেকে চুলের ছাঁট অনুকরণ করেন অনেকেই। ছোট–বড় সেলুনে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি কোহলির চুলের ছাঁটের পোস্টারও শোভা পায়। এবার বোধ হয় কোহলির চুলের ছাঁটের নতুন পোস্টার লাগাতে হবে সেলুনগুলোতে। আইপিএল সামনে রেখে নতুন চুলের ছাঁট দিয়েছেন কোহলি।

মাথার দুই পাশ থেকে চুল ছেঁটে ফেলেছেন কোহলি। এর সঙ্গে সামঞ্জস্য রেখে দাড়িও রেখেছেন, যেটাকে বলা হচ্ছে ‘সাইড ফেড হেয়ারস্টাইল।’ তাঁর দীর্ঘদিনের চুলসজ্জাকারী (হেয়ারস্টাইলিস্ট) আলিম হাকিম নতুন এই ছাঁটের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার দেওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। ভারত ও ভারতের বাইরে কোহলির বিশাল ভক্তকুল নতুন এই চুলের ছাঁট লুফে নিয়েছেন। আলিম হাকিমের এই পোস্টে কোহলির এক ভক্ত লিখেছেন, ‘রিয়েল কিং।’ আরেক ভক্ত লিখেছেন, ‘বলিউড, হলিউড, কোহলিউড।’

মাঠের বাইরে ট্রেন্ড তৈরিতেও জনপ্রিয় কোহলি। বড় টুর্নামেন্টের আগে তাঁর নতুন চুলের ছাঁট বরাবরই নজর কেড়েছে সমর্থকদের। এবার আইপিএল শুরুর কয়েক দিন আগে চুলে নতুন ছাঁট দিয়েও সে ধারাটা বজায় রাখলেন। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের আইপিএলের যেমন ১৮তম মৌসুম, তেমনি কোহলির জার্সি নম্বরও ১৮। অনেক সমর্থকেরই বিশ্বাস, প্রতীকী সংযোগ থাকায় কোহলি এবার তাঁর ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আরাধ্য আইপিএল শিরোপা জেতাতে পারেন।

গত বছর নভেম্বরেও নতুন চুলের ছাঁট দিয়েছিলেন কোহলি। সেটা ছিল ‘উবার–কুল হেয়ার মেকওভার’। ভারতের অনূর্ধ্ব–১৯ দলে খেলার সময় থেকেই নতুন নতুন হেয়ারস্টাইল দিয়ে নজর কেড়েছেন কোহলি। ২০০৮ সালের সেই হেয়ারস্টাইলে বয়সের কারণে তাঁকে অন্য রকম লেগেছে।পরে রেজর শার্প ছাঁট দেওয়ার পাশাপাশি পম্পাদিউর ছাঁটও দিয়েছেন। তাঁর দীর্ঘদিনের চুলসজ্জাকারী আলিম হাকিম বলিউডের অনেক তারকারও চুলের ছাঁট দেন। এবার আইপিএলে ২২ মার্চ নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ