• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণালংকারসহ দুজন আটক

রিপোর্টার নাম: / ১৬৬ জন দেখেছে
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

[ad_1]

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় আটক যাত্রীরা হলেন– ঢাকার মিরপুরের অনামিকা জুথী এবং চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মোহাম্মদ রায়হান ইকবাল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল ৯টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিমানের ভেতরে ঢুকে দুই যাত্রীকে তল্লাশি করে।

অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

তারা মূলত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী। এ কারণে অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকায় পাঠানো হয়েছে। এনএসআই ও শুল্ক গোয়েন্দারা দুজনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ