• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
দুই মাস আগের হুমকির বাস্তবায়ন: সাংবাদিকের বাসায় ঢুকে লুটপাট ও হামলা ‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী?

‘অন্যায় হলে পাশে আছি’— ফখরুলকন্যা শামারুহ’র পোস্ট

অনলাইন ডেক্স / ১০২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
‘অন্যায় হলে পাশে আছি’— ফখরুলকন্যা শামারুহ’র পোস্ট

নিজ জেলা ঠাকুরগাঁও ঘিরে আবেগঘন এক ফেসবুক পোস্ট করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে শামারুহ লেখেন, ঠাকুরগাঁওয়ের প্রতি ইঞ্চি মাটির সঙ্গে তার নাড়ির টান। তার ভাষায়—

​‘আমি যখন ঠাকুরগাঁ গিয়েছি, সাঁওতাল পাড়ায় যেমন গেছি, আশ্রম পাড়ায় ও গিয়েছি। ঠাকুরগাঁওয়ের প্রতিটি সেন্টিমিটার জায়গা আমার খুব কাছের।’

কেবল স্মৃতিচারণ নয়, তার বার্তায় ছিল এক দৃঢ় সংকল্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, সমাজের যে স্তরেই হোক না কেন, যদি কারো ওপর অন্যায় করা হয়, তবে তিনি চুপ করে বসে থাকবেন না। শামারুহ লিখেছেন— ‘আমি সব সময় চেষ্টা করব সেই ব্যক্তির পাশে দাঁড়াতে, যার প্রতি অন্যায় হচ্ছে। সে যেই হোক।’

​নিজের এই লড়াইয়ে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে বিনয় প্রকাশ করলেও স্রষ্টার ওপর ভরসা রেখেছেন তিনি। যুক্তি এবং প্রমাণের নিরিখেই যে তিনি সত্যের পথে লড়াই করতে চান, সেই বার্তাও দিয়েছেন স্পষ্ট ভাষায়।

​​শামারুহ তার পোস্টে সরাসরি রাজনীতির চেনা ছকে পা না দিলেও, সমাজসেবা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে অঙ্গীকার করেছেন, তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ