• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক হলেন তরুণ

স্পোর্টস ডেক্স / ১৮৮ ভিজিটর
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থক হলেন তরুণ

ছিলেন ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। কিন্তু প্রিয় দলের সাম্প্রতিক ব্যর্থতায় হতাশ হয়ে অবশেষে প্রকাশ্যেই বদলে ফেললেন নিজের ফুটবল পরিচয়। দুই লিটার দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে, পুরোনো ব্রাজিলের জার্সি খুলে গায়ে তুললেন আর্জেন্টিনার জার্সি। শতশত দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে নাম লেখালেন চুয়াডাঙ্গার এক তরুণ।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এ সময় হাজারো দর্শকের সামনে আর্জেন্টিনা সমর্থকেরা ওই তরুণকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। দল বদল করা ওই তরুণের নাম খালিদ মাহমুদ সুজন (৩০)। তিনি গাইদঘাট গ্রামের বাসিন্দা।

 

সুজন বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক ছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের খেলা আমাকে হতাশ করেছে। কারও চাপে নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর্জেন্টিনা যেভাবে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কামব্যাক করেছে, তা আমাকে মুগ্ধ করেছে। সারা বিশ্বে আর্জেন্টিনার বিপুল সমর্থন দেখে এবং মেসির খেলা ও দলের লড়াকু মানসিকতা আমাকে আকৃষ্ট করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক।

আয়োজকদের একজন ও আর্জেন্টিনা সমর্থক রুবেল হাসান বলেন, সুজন নিজ থেকেই আমাদের কাছে আর্জেন্টিনার সমর্থক হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আমরা তাকে স্বাগত জানাই। যেহেতু গাইদঘাট প্রিমিয়ার লিগ চলছে, তাই হাজারো দর্শকের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করি এবং আমাদের পক্ষ থেকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেই। জার্সি বদলের পর মাঠজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা আতশবাজি ফোটান, মিষ্টি বিতরণ করেন এবং প্রিয় দলের পক্ষে স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ