• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে শুভাকাঙ্ক্ষী ও নেতা-কর্মীদের ঢল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের মতবিনিময় ৩৩ নম্বর ওয়ার্ডে ‘মাজেদ সরদার বিপণী বিতান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হামিদুর রহমান ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিএনপির ত্যাগের প্রতীক আরিফুর রহমান নাদিম গাইবান্ধায় তীব্র বিদ্যুৎ সংকট, শহরে ১২ ও গ্রামে ১৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি থাইল্যান্ডে সাদিয়া আয়মানের মিষ্টি মুহূর্ত, নজর কাড়ল ‘চকলেট লুক’ কেশম দ্বীপের উপকূলে ভেসে উঠেছে তেল, উৎস খুঁজছে ইরান তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত ফেনীতে সাত মাসে চুরি শতাধিক ট্রান্সফরমার

বিমার টাকার লোভে স্ত্রীকে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজান স্বামী

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৮ ভিজিটর
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
বিমার টাকার লোভে স্ত্রীকে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজান স্বামী

ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় ৪৪ লাখ রুপি বিমার অর্থ হাতিয়ে নিতে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিতে মরদেহের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। খবর এনডিটিভির।

নিহত নারীর নাম রীতা। পুলিশ জানায়, ঘটনার পর স্বামী অমর সিং নিজেই থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। তবে জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ সন্দেহ করে। পরে কঠোর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন।

পুলিশের দাবি, বিমার টাকা পাওয়ার লোভে অমর সিং তিন সহযোগীকে নিয়ে লাঠি ও রড দিয়ে রীতাকে পিটিয়ে হত্যা করেন। এরপর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখাতে তার মরদেহের ওপর গাড়ি চালিয়ে দেন।

গত বুধবার গভীর রাতে হামিরপুরের লালপুরা এলাকার বৈঠকা ধাম মন্দিরের কাছে রীতার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয়।

ময়নাতদন্ত প্রতিবেদনে রীতার শরীরে ১২টির বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া দুটি কিডনি ছাড়া শরীরের প্রায় সব অভ্যন্তরীণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল।

রীতার বাবা সর্বেশ কুমার জানান, প্রথম স্বামীর মৃত্যুর পর তিনি কানপুরে বসবাস শুরু করেন। সেখানে অমর সিংয়ের সঙ্গে পরিচয় হয় এবং দুই বছর আগে তারা বিয়ে করেন। আগের সংসারে রীতার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

পরিবারের দাবি, মাত্র দুই মাস আগে অমর সিং রীতার নামে ৪৪ লাখ রুপির জীবনবিমা করান এবং প্রথম কিস্তি হিসেবে ২ লাখ ৬০ হাজার রুপি জমা দেন।

হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার ভার্মা জানান, অভিযুক্ত স্বামী ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ