• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের নাম

রিপোর্টার নাম: / ১৩২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশে নিহত হয়েছেন পাঁচ জন সাংবাদিক। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত সাংবাদিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ফিলিস্তিনে সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন। চলতি বছরে অন্তত ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন কেবল ইসরায়েলি সেনাবাহিনীর হাতেই। তাদের ১৬ জন গাজায় ও দুজন লেবাননে প্রাণ হারিয়েছেন।  

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাংবাদিকদের ওপর যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চারটি মামলা দিয়েছে আরএসএফ।  

গাজার পর সাংবাদিকদের জন্য চলতি বছর সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। সেখানে একবছরে সাত জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দুদেশেই পাঁচজন করে সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এরপর তালিকায় রয়েছে সুদান, মিয়ানমার, কলম্বিয়া, ইউক্রেন ও লেবানন।

২০২৩ সালে, একই সময়ে বিশ্বব্যাপী ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছিলেন।

প্রতিবেদনটিতে ১ ডিসেম্বর পর্যন্ত তথ্য হালনাগাদ করা আছে। 

প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৫ জনই মারা গেছেন দায়িত্ব পালনকালে।

ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের  সহিংসতার লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সরকার। তবে সামরিক অবকাঠামোতে বিমান হামলা পরিচালনার সময় কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন বলেও মেনে নিয়েছে তারা।

আরএসএফের  তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন। সবচেয়ে বেশি ১২৪ জন সাংবাদিক কারাবন্দি রয়েছেন চীনে। এ তালিকায় ৬১ জন সাংবাদিককে কারাবন্দি করে দ্বিতীয় অবস্থানে আছে মিয়ানমারে। আর ইসরায়েলে বন্দি আছেন ৪১ জন।  

এছাড়া, বর্তমানে ৫৫ জন সাংবাদিককে জিম্মি করে রাখা হয়েছে। তাদের মধ্যে দুজন চলতি বছর অপহৃত হয়েছেন। জিম্মিদের অন্তত ২৫ জন ইসলামিক স্টেট গোষ্ঠীর হাতে বন্দি ।

এখন পর্যন্ত ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। এরমধ্যে ২০২৪ সালে নতুন করে নিখোঁজ হয়েছেন ৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ