• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
‘সাংবাদিকতা ও শিক্ষকতা মহান পেশা, স্ব-স্ব মহিমায় দায়িত্ব পালন করুন’: নিতাই রায় চৌধুরী ‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন ভুয়া অডিও ও এআই জালিয়াতি: সাংবাদিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বংশালে মানবিক সহায়তা: মো. আব্দুর রহমানের বিশেষ উদ্যোগ। ছাত্রদল থেকে বহিষ্কৃত ইয়াসিনের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ শাহাদাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাজনৈতিক প্রভাবে নিজ জেলায় কর্মরত চিকিৎসক দম্পত্তি। প্রতিহিংসা এবং স্বেচ্ছাসারিতার অভিযোগ। নিজের জীবন বাজি রেখে বিএনপির রাজনীতির পথচলায় ক্বারী — কে এই ক্বারী? গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার, জারি হলো প্রজ্ঞাপন

ট্রেনের বগির নিচে ঝুলে ২৯০ কিলোমিটার ভ্রমণ

রিপোর্টার নাম: / ১৫৭ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে মানুষ কত কাণ্ডই না করে। ট্রেনে টিটির সঙ্গে লুকোচুরি খেলা থেকে শুরু করে জরিমানা এড়াতে ট্রেন স্টেশনে থামার আগেই নামতে গিয়ে দুর্ঘটনায় পড়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে, এমন নজিরও আছে।

 

কিন্তু বিনা টিকিটে ভ্রমণ করতে ট্রেনের বগির নিচে ঝুলে এক বা দুই নয়, বরং ২৯০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ঘটনা সত্যি বিরল।

 

চোখ কপালে তোলা এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সেখানে সম্প্রতি রেলকর্মীরা জাবালপুর স্টেশনে আসা দানাপুর এক্সপ্রেসের নিচের অংশ পরীক্ষা করে দেখছিলেন। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই তাঁরা দেখছিলেন সবকিছু ঠিকঠাক আছে কি না। আর সেটা করতে গিয়েই তাঁদের চোখ ছানাবড়া হয়ে যায়।

রেলকর্মীরা দেখতে পান, দানাপুর এক্সপ্রেসের এস ফোর বগির নিচে দুই পাশের চাকার মাঝখানের জায়গায় বিপজ্জনকভাবে উল্টো হয়ে বগির তলা আঁকড়ে ধরে আছেন এক ব্যক্তি।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ওই ব্যক্তি এভাবেই ইতারসি থেকে জাবালপুরে এসে পৌঁছেছেন। ওই ব্যক্তির ট্রেনের নিচে ঝুলে থাকার এবং সেই অবস্থা থেকে বের হয়ে আসার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

 

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বলেন, তিনি বিনা টিকিটে ভ্রমণের জন্য এই ঝুঁকি নিয়েছেন। কারণ, তাঁর কাছে ট্রেনের টিকিট কেনার মতো অর্থ ছিল না।

ভারতের রেলওয়ে প্রটেকশন ফোর্সকে (আরপিএফ) ডেকে পাঠিয়ে ওই ব্যক্তিকে পরে তাদের হেফাজতে দেওয়া হয়। ঘটনার ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিকে সে সময়ে মদ্যপ মনে হয়েছে।

 

এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ব্যক্তি কী করে এমন বিপজ্জনকভাবে ট্রেনের নিচে গিয়ে লুকিয়ে পড়তে সক্ষম হলেন, সে প্রশ্নও উঠেছে।

 

এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তারা আরও বিস্তারিত তথ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ